ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সিলেটের মেয়রের ব্যক্তিগত সহকারী করোনায় আক্রান্ত

ads

সিলেটে এবার করোনা আক্রান্ত হয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন। শনিবার রাতে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার পর তার করোনা পজেটিভ আসে। তবে- আরিফুল হক চৌধুরীর করোনা নেগেটিভ এসেছে।

আক্রান্ত হওয়ার পর ইমনকে নিজ বাসাতেই আইসোলেশনে রাখা হয়েছে। তার শারীরীক চিকিৎসার বিষয়টি দেখভাল করছে সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম গণমাধ্যমমে জানিয়েছেন- শনিবার মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সিসিক’র ১০ জনের করোনা টেস্ট করানো হয়। এর মধ্যে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহাকরী মুহিবুল ইসলাম ইমনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

ads
ads
ads

Our Facebook Page